ভারতের প্রজাতন্ত্র দিবসে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মিষ্টি বিনিময়


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পক্ষান্তরে বিজিবির পক্ষ থেকেও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয় বিএসএফকে। আজ রোববার ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মিষ্টি বিনিময় করা হয়েছে। এসময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, আজ রোববার বেলা ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখায় এই মিষ্টি বিনিময় করা হয়েছে। এসময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানী রোহিত শর্মা বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদৎ হোসেনের হাতে মিষ্টির প্যাকেটগুলো তুলে দেন। এসময় তারা প্রজাতন্ত্র দিবসেরও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদৎ হোসেন জানান, হিলি সীমান্তে উভয় দেশের জাতীয় দিবস ছাড়াও বিভিন্ন সময়ে আমরা একে অপরের মধ্যে সৌহাদ্য ও সম্প্রীতি রজায় রাখতে এই নিয়ম দীর্ঘদিন ধরে পালন করে আসছি। তাতে সীমান্তে যেকোন ঘটনা বা সমস্যা দ্রুত সমাধান করা সহজ হয়।
