শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন যখনই হোক সবার আগে একটি সঠিক ভোটার তালিকার প্রয়োজন

-ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট যখনই হোক আমাদের একটা সঠিক ভোটার তালিকা প্রয়োজন হবে। এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে, সেগুলো নিরসন করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কার্যক্রম পরিদর্শন করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন। জন্ম, মৃত্যু নিবন্ধন সনদপত্র সঠিক, সুষ্ঠুভাবে করার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে ২ মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। এসময় জেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান, অতিরিক্ত নির্বাচন অফিসার আফতাব উদ্দিন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর, বীরগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন অফিসার পবিত্র চন্দ্র রায়, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজুসহ কর্মকর্তাগণ ও ইউপি চেয়ারম্যান সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This