শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতির যে কোন প্রয়োজনে তারুণ্যরা সব সময় এগিয়ে এসেছে

দিনাজপুর সরকারি মহিলা কলেজের তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ লুৎফর রহমান

 

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি প্রফেসর মো. লুৎফর রহমান তারুণ্য একটি শক্তি ও প্রতিবাদের নাম, তারুণ্য একটি সংগ্রাম উল্লেখ করে বলেছেন, জাতির যে কোন প্রয়োজনে তারুণ্যরা সব সময় এগিয়ে এসেছে। তারুণ্যের এ চেতনাকে আমরা হারিয়ে ফেলবো না, আমাদের নিজেদের চেতনার মধ্যে রেখে আমার সামনের দিকে এগিয়ে যাবো।
তিনি বলেন, শিক্ষা, প্রযুক্তি ও মানসিক বিকাশের মাধ্যমে তরুণেরা যেকোনো জাতির জন্য বিশাল সম্পদ হয়ে উঠতে পারে। তাদের ঐক্য, ইতিবাচক চিন্তা-চেতনা ও কাজের প্রতি নিষ্ঠা একটি সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।
তিনি আরও বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। যাতে করে দেশের উন্নয়ন কাঠামোয় তরুণরা তাদের উদ্যোমী শক্তি প্রয়োগ করে ভবিষ্যতের কান্ডারী হতে পারে, সে জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ বুধবার দিনাজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে ২দিন ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান এসব কথা বলেন।
উৎসবের বিভিন্ন কর্মসুচীর মধ্যে ছিল তারুন্য মেলার উদ্বোধন, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা, উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক এবং পলিথিন ও প্লাস্টিক বর্জন, পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও তারুণ্যের মেলায় কলেজের বিভিন্ন বিভাগের ২৩ টি স্টলসহ জুলাই কর্নার দেয়া হয়েছে।
আলোচনা সভায় তারুণ্যের উৎসব-২০২৫ এর উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নুসরাত জাহান মিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক নূর-এ-আলম সিদ্দিকী, সহযোগী অধ্যাপক আব্দুর মান্নান, সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক মো. মানিক হোসেন, সহযোগী অধ্যাপক মোসা. ফরিদা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক মো. জহুরুল হক, সহকারী অধ্যক্ষ মোছা. শাহীনা পারভীন, সহকারী অধ্যাপক মির্জা নুরুল ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মালিহা বিনতে অহনা। উদ্বোধনী অনুষ্ঠান শুরুতেই জুলাই-আগষ্টের গণ অভ্যুথানে নিহতদের স্মরণের ১ মিনিট নিরবতা পালন করা হয়। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার তারুণ্যের উৎসব অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হবে।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This