সাদুল্লাপুরে মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আশরাফুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালের দিকে উপজেলার দামোদরপুর গ্রামের (সরদারপাড়া) এক কৃষি মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত আশরাফুল ইসলাম দামোদরপুর ইউনিয়নের সরদারপাড়ার খাইরুল ইসলামের ছেলে।
এ বিষয়টি ঐ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান স্বজনদের বরাত দিয়ে বলেন, গতকাল মঙ্গলবার ভোর প্রায় ৪টার দিকে ওই এলাকায় গরুচোর আসে। এই চোরকে ধাওয়া দিতে গিয়ে খাইরুলের বাড়ির পেছনের জমিতে আশরাফুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে এ মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। তবে আশরাফুলের গলায় একটু আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয় আজ সকালে ওই স্থান থেকে আশরাফুল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
