শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ এর ৮১ তম জন্মবার্ষিকী পালিত

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস সামাদ এর ৮১ তম জন্মবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন অরবিন্দ শিশু হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর ইনস্টিটিউট, নবরূপী দিনাজপুর ও এফপিএবি দিনাজপুর সহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর শহরের ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত জন্মবার্ষিকী অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল জব্বার এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক বাবু সুনীল চক্রবর্তী, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক শামীম কবীর, নবরূপী দিনাজপুর এর সহ সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ, এফপিএবি এর সভাপতি মোহাম্মদ নাজমুল হক ও বিশিষ্ট সমাজসেবী আব্দুস সামাদ এর সহধর্মিনী মিসেস রোকেয়া সামাদ।
অধ্যাপক হারুনুর- উর-রশীদ ও রওনক আরা হক নিপা এর প্রান্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডিএ দিনাজপুরের নির্বাহী পরিচালক শাহ্ মবিন জিন্নাহ, পীরগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, নাট্য সমিতি দিনাজপুরের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু ও পাটোয়ারী বিজনেস হাউস প্রা: লি: এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রমূখ।
বিশিষ্ট সমাজসেবক আব্দুল সামাদ ৮১ তম জন্মবার্ষিকীতে তাঁকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলেল শুভেচ্ছা শেষে অনুষ্ঠানে কেক কাটা হয়।
এছাড়াও অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This