মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাকিমপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

 

 

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজ্জুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রওশন জামিল (৩০) কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ শনিবার গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোস্তাফিজার রহমান।
গ্রেফতারকৃত মো. রওশন জামিল (৩০) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে। রওশন জামিল আলিহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।
গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে মামলা দায়ের নিহত শিক্ষার্থীর ভাই। উক্ত মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানার মামলা ০৭।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা, ওসি মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)এস এম জাহাঙ্গীর আলম এর পরামর্শে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল শুক্রবার রাতে আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রওশন জামিল কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় রুজ্জুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে আজ জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This