শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘শহীদ ক্যাডেট স্কুল’ শিক্ষার্থীদের আলোকিত করছে

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু বলেছেন, আস্থা-বিশ্বাস ও ভালোবাসার কারখানা শহীদ ক্যাডেট স্কুলের শিক্ষাথীদের আলোকিত করছে। পড়াশুনা আর নৈতিক শিক্ষার মাধাম্যে সারাদেশে অন্য সব ক্যাডেট স্কুলের চেয়ে শহীদ ক্যাডেট স্কুল সবদিক থেকে এগিয়ে রয়েছে। মনে রাখবেন অর্থ উর্পাজনের জন্য শিক্ষা নয়-শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জনের একটি প্লাটফর্ম।
“পরিশ্রমই সাফ্যলের মুল চাবিকাঠি”-এই স্লোগানকে সামনে রেখে সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুর শাখার আয়োজনে প্রতিবছরের মত তাদের প্রতিষ্ঠান চত্বরে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা -২০২৫ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শহীদ ক্যাডেট স্কুল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আলহাজ্ব মো. শহীদুল আলম শহীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও সাদাত ক্যাডেট এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. নুরুজ্জামান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুর শাখার পরিচালক মো. সাইদুর রহামান। প্রধান অতিথি দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ সম্মাননা ক্রেষ্ট দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবধনা প্রদান করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This