শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাংগঠনিক অফিস শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

আজ বুধবার সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলা শাখার আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ।
এ সময় প্রধান মেহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মূজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার সেক্রেটারী ড. মোহাদ্দিস এনামুল হক সহ আরো অনেক বক্তব্য দেন ।
অতিথিরা ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন করেন ও আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This