হিলিতে পাইকারী বিক্রেতা কনফারেন্স অনুষ্ঠিত


হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ‘ডিকে মার্কেটিং এন্ড ট্রেডিং কোম্পানির’ পাইকারি বিক্রেতা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর বারোটায় হিলি বন্দরের চারমাথা মোড়ে মেসার্স নুসরাত এন্টারপ্রাইজ আয়োজনে মনোরম পরিবেশে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। পরে অতিথি বৃন্দকে ফুল বরন করে নেন নুসরাত জাহান ও মো. মাহাবুব রহমান বকুল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিকে মার্কেটিং এন্ড ট্রেডিং কোং এর ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন, ডিকে মার্কেটিং এন্ড ট্রেডিং কোং এর জি এম মো. তোরাব আলী, মো. শাহাদাত হোসেন, স্টার ফুড এন্ড কনজ্যুমার কোং এর ব্যবস্থাপনা পরিচালক আতাউল গনি স্বপন, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, নুসরাত এন্টারপ্রাইজ স্বতাধীকারী মো. মাহাবুব আলম বকুল, মোতালেব হোসেন লিটন সহ অনেকে।
ডিকে মার্কেটিং এন্ড ট্রেডিং কোং এর ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে আমার কোম্পানির ডিকে মশার কয়েল, মাজনী, টুথ পাউডার সুনামের সহিত মার্কেটে চালু রয়েছে। হিলিতে আমার কোম্পানির পণ্যগুলো সাধারণ ভোক্তাদের হাতে পৌঁছে দিতেই আজকের এই আয়োজন। এবিষয়ে পাইকারি বিক্রেতা ও দোকানীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
