হাকিমপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দেশে জুলাই-আগষ্টের পর পুলিশের পরিবর্তিত সেবা জনগণের তে দোরগোড়ায় পৌছে দিতে দীর্ঘ কয়েক বছর পর দিনাজপুরের হাকিমপুর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম ও হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় বক্তারা বলেন, হিলি সীমান্ত এলাকা হওয়ায় এখানে মাদকের ব্যাপক বিস্তার রয়েছে। তাই মাদক প্রতিরোধ করা সহ চুরি-ছিনতাই, চাঁদাবাজী, বাল্য বিবাহ বন্ধ করতে পুলিশকে কার্যকর ভূমিকা নিতে হবে। পক্ষান্তরে এসপি মারুফাত হুসাইন বলেন, এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার মানুষ।
