সাদুল্লাপুরে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় সাদুল্লাপুর সরকারি কলেজ মিলানায়তনেঅনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুহুল আমিন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান সরকার, সাদুল্লাপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদিন, পলাশবাড়ী উপজেলা ব্যবস্থাপক মজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান খালেদ বিন আব্দুল আজিজ প্রধান, ডিরেক্টর মিজানুর রহমান খয়রুজ্জামান সরকার, সদস্য কামরুজ্জামান সরকার ও নওশীর হারুন ইনজিল প্রমুখ।
কালবের জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল তাঁর বক্তব্যে বলেন, সাদুল্লাপুর উপজেলা কালব এর আওতায় বিতরণকৃত ঋণ কিছু পরিমান বকেয়া রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । বকেয়া ঋণ পরিশোধ করে পূর্ণ ঋণ গ্রহনের জন্য সদস্যদের প্রতি আহবান জানান। সেই সাথে এবারে ঋণ প্রত্যাশীদে ঋণের পরিধি বাড়ানো সহ সদস্যদের নিয়মিত শেয়ার সঞ্চয় দেয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানটি সফলে সহযোগিতা করেন কালব এর উপজেলা ব্যবস্থাপক রেজাউল করিম , প্রোগ্রাম অফিসার জহুরুল ইসলাম ও ম্যাসেঞ্জার উজ্জ্বল মিয়া। পরে লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কালবের শাখা ব্যবস্থাপক রেজাউল ইসলাম ও সেক্রেটারি হারুন অর রশিদ মিয়া।
