শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নৌকা ডুবিতে বাবা-মা হারা দীপুর পাশে জামায়াত

 

পঞ্চগড় প্রতিনিধি
২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিনে পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে সনাতন ধর্মাবলম্বী ভুপেন্দ্রনাথ ও রূপালী রানীর শিশু সন্তান দীপু তার বাবা-মাকে হারায়। তার ভবিষ্যৎ শিক্ষার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী।
আজ বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমি জেল থেকে বেরিয়ে প্রথমেই পঞ্চগড়ে আসি এবং দীপুর পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিই। পরে জানতে পারি, তৎকালীন সংসদ সদস্য ও তার স্ত্রীও দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন। তবে বাস্তবে তারা নিয়মিত কোনো সহায়তা করেননি।”
তিনি আরও বলেন, “দীপুর লেখাপড়া ও জীবনযাত্রার সমস্ত দায়িত্ব আমরা নিলাম। প্রতি মাসের ১ তারিখে আমরা তার খোঁজ নিতে যাবো। আমরা এই দেশে মেজরিটি-মাইনরিটি মানি না, মানবতাকে বিভক্ত করতে চাই না।”
একটি মানবিক উদ্যোগের মাধ্যমে দীপুর জীবনে নতুন আশার আলো জ্বলেছে। সমাজের সব শ্রেণির মানুষের ঐক্য ও সহযোগিতাই পারে এ ধরনের উদ্যোগকে টেকসই করতে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This