শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭০ পরিবারের মাঝে গরু বিতরণ

 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের মধ্যে বগনা গরু বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মোট ৭০ জন সুবিধা ভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ভেটনারী সার্জন ডা. নোমান আলী, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক কমলাকান্ত হাসদাসহ উপকার ভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন প্রমুখ।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This