শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে দিনাজপুরের পার্বতীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ওমর আলী (২৩) কে আটক করেছে ভবানিপুর ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার হাবড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওমর আলী ৮নং হাবড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলার ভবানিপুর শেরপুর (মধ্যপাড়া) গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।
পার্বতীপুর উপজেলার ভাবানিপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ওমর আলীকে আটক করে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ওমর আলীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This