আক্কেলপুরে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুডপ্যাক বিতরণ


আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশ রমজান মাসে গরীব, অসহায়, দুঃস্থ ও বিধবা ৬০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। আজ শনিবার আক্কেলপুরের বিভিন্ন এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশের জয়পুরহাট প্রতিনিধি মো. রিপন হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এই কর্মসূচীতে আবাম ফাউন্ডেশনের নাসিম উদ্দিন, আরাফাত হোসেন ও নুর মোহাম্মদ সহ আরও অনেকে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, পেঁয়াজ, আলু, ছোলা, মুড়ি ও চিনি। অসহায় ব্যক্তিরা খাদ্য সামগ্রী পেয়ে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শামছুল আলম খান মুরাদ ও অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদকে ধন্যবাদ জানান ও দোআ করেন।
জয়পুরহাট প্রতিনিধি রিপন হোসেন জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ সারাদেশে এতিম, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে। তিনি সকলের কাছে সভাপতির জন্য দোয়া চেয়েছেন।
