হারিয়ে যাওয়া ৩৬ মোবাইল উদ্ধার করল পাঁচবিবি থানা পুলিশ


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে মাত্র ১৫ দিনের চেষ্টায় চুরি ও হারিয়ে যাওয়া ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদেরকে ফিরিয়ে দিয়েছে পাঁচবিবি থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়, বিগত দুই মাস পূর্বে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা তাদের চুরি ও হারানো মোবাইল উদ্ধারের জন্য থানায় সাধারণ ডায়েরী করেন।
ভুক্তভোগীদের সাধারণ ডায়েরী প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেনের দিক নির্দেশনায় এসআই সোহেল রানার তৎপরতা ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৫ দিনে ৩৬ মোবাইল উদ্ধার করতে সক্ষম হোন। উদ্ধার হওয়া মোবাইল গুলো আজ শনিবার দুপুরে পাঁচবিবি থানার কনফারেন্স রুমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. মইনুল ইসলাম।
এসময় তিনি সাংবাদিকদের জানান, গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার ভুক্তভোগী মানুষ তাদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি করেন । এই সব মোবাইল উদ্ধাররে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৫ দিনে ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
অপর দিকে হারানো ও চুরি হওয়া মোবাইল হাতে পেয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।
