জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. জোবায়েদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক বাবু চৌধুরী।
বিরল উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. শহিদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সদস্য সচিব মো. রায়হান আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শরিফ, পৌর মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. খলিল, জেলা মৎস্যজীবী দলের মো. ওয়াহেদ আলী, খুরশেদ, নাসিম, মাসুদ রানা, খানসামা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আসাদুজ্জামান সবুজ, সেতাবগঞ্জের মো. রুহুল আমিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন জেলা মৎস্যজীবী দলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান।
