

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাহে রমজানের দ্বিতীয় দিনে লেবু, শসা, তেল সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাহিলি বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
আজ সোমবার বিকেলে বাংলাহিলি বাজারের কাঁচাবাজার ও তেলের পাইকারী দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সুজন মিঞা সহ পুলিশের একটি চৌকস দল।
এসময় কাঁচাবাজারে বেগুন,লেবু সহ বিভিন্ন সবজি ও নিত্যপণ্যের দোকানে ক্রয় রশিদ খতিয়ে দেখা হয়। অভিযানে কাউকে জরিমানা করা না হলেও ব্যবসায়ীদের ক্রয় রশিদ রাখা, নায্যমূল্য পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একই সঙ্গে ব্যবসায়ীদের সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানান তিনি।
