শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যাসিবাদের দোসর ডা. স্বপনের সিভিল সার্জন হিসেবে যোগদানের আদেশ বাতিলের দাবি

 

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে সিভিল সার্জন হিসেবে শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসর ডা. স্বপন কুমার বিশ্বাসের যোগদানের আদেশ বাতিল করে ডা. রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও স্ব-পদে পুনঃবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণসহ বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সংগঠক সাইফ হাসান রাফি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. সোহেল রানা, নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত, সাধারণ নাগরিক ইমরান হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই অবৈধ আদেশ আমরা মানিনা। ডা. স্বপন কুমার বিশ্বাস খুনি, স্বৈরাচার, শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের একজন দোসর । তাঁকে আমরা এখানে বসতে দিবনা। তারপরও যদি কেউ কোন অপচেষ্টা করে তাহলে কঠোর আন্দোলন ও প্রতিরোধ করা হবে। তাই অবিলম্বে তাকে সিভিল সার্জন পদে জয়পুরহাটে বদলির আদেশ বাতিল করে ডা. রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবি জানাচ্ছি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This