×

ফুলবাড়ীতে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব পালিত

 

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুরস্থ শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব পালন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সুজাপুরে অবস্থিত শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে আয়োজিত শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূঁজ্যপাদ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।
এতে সহকারী অধ্যাপক ধীরেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ, স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী সুজাপুর রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন দাস, উপদেষ্টা ডা. নিরঞ্জন রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আশ্রমের উপদেষ্টা আনন্দ কুমার গুপ্ত।
শুরুতে ধর্মীয় পূঁজা-অর্চনাসহ হোমযজ্ঞ পরিচালনা করেন পুরোহিত সঞ্জীব চক্রবর্তী। সভা শেষে ধর্মীয় সংগীত অনুষ্ঠানসহ প্রসাদ বিতরণ করা হয়। এতে দুই শতাধিক সনাতন ধর্মালম্বী ও বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।