ফুলবাড়ীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমজীবীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫ টায় উপজেলার ফুলবাড়ী বাসষ্ট্যান্ড জামে মসজীদের দ্বিতীয় তলায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারী ও দৈনিক আমার দেশ পত্রিকার বিরামপুর উপজেলা প্রতিনিধি মো. এনামুল হক। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দিনাজপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মনজুরুল কাদের বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মাওলানা মঞ্জুরুল হকসহ উপজেলা ও পৌর জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এদেশে ইসলামী শ্রমনীতি চালুর ব্যাপারে বিভিন্ন পেশাজীবীদের সচেতন করতে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন। দোআ শেষে উপজেলার নানা শ্রেনি পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।
