শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাইয়ে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দেওগ্রামে গিয়ে মাদকাসক্ত অবস্থায় দু’জনকে হাতেনাতে ধরা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের একজনকে ৭ দিন ও অপরজনকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্তরা হলেন, উদয়পুর ইউনিয়নের চেচু‌রিয়া‌ গ্রামের শাহারুল ইসলাম (২৬) কে ১৪ দিন ও পুনট ইউনিয়নের দেওগ্রামের সানাউল মন্ডল (৫৫) কে ৭ দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This