শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে সিডিএ এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা চত্বরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আয়োজনে র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এসময় উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সদস্য ইয়াছিন আলী আকতার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সিডিএ এর শতাধিক মহিলা র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This