নবাবগঞ্জ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ আজ বুধবার নবাবগঞ্জ মডেল মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং বিনোদ নগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
এসময় দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য ও ২নং বিনোদনগর ইউনিয়ন চেয়াম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মশিউদ দৌলা ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন সহ আর অনেক বক্তব্য রাখেন ।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন নবাবগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ ।
