শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ ফাঁড়ীর গ্রিল ভেঙ্গে পালালো মাদকসেবী আসামি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জানাালার গ্রিল ভেঙে রয়েল (৩৫) নামে এক মাদকসেবী পালিয়েছে। গতকাল রোববার আনুমানিক ভোর ৫ টার দিকে ঘটনাটি ঘটে।
আফতাবগঞ্জ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে মাদকসেবী রয়েল (৩৫) কে রবিবার আনুমানিক রাত ৪ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে এসআই কক্ষে রাখা হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে জানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যায় সে।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, রবিবার ভোর রাতে রয়েল নামে একজন মাদকসেবীকে গ্রেফতার করে তদন্তে কেন্দ্র নিয়ে আসা হয়। সেহরির সময়, ব্যাস্ততার সুযোগে ঘরের পিছনের একটা জানালার রড ভেঙে পালিয়ে যায় সে। তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
এবিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আ. মতিন কোন মন্তব্য করতে রাজি হননি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This