শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ ফাঁড়ির গ্রীল ভেঙ্গে পালানো সেই আসামি পুনরায় গ্রেফতার

নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রীল কেটে পলাতক আসামি মাদক ব্যবসায়ী মো. রয়েল (৩০) কে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ রবিবার ভোর সাড়ে ৩টায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জ থানার ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে তাকে আটক করা হয়। অভিযানের সময় আসামি রয়েলের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর আটক আসামীকে নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। সেহরীর সময় সুযোগ বুঝে আটক আসামি পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রীল ভেঙ্গে পালিয়ে যায়। পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তাকে গ্রেফতারের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র এবং নবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অবশেষে সোমবার রাতে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল মতিন রাতে প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This