শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বকনা গরু বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতালের আয়োজনে উক্ত কার্যালয়ের প্রাঙ্গনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৩ জন সুফল ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. শাহীনা বেগমের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বোরহান উদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক নাথালিউস মারান্ডী। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভ্যাটেরিনারী সার্জন ডা. মো. রাসেল। বক্তারা বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে তাদের স্বাবলম্ভী করে দেশের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে। সঠিকভাবে এই গরু পালন করবেন যাতে আরেও গরু বেড়ে যায়। তাতে আপনাদের আর্থিক স্বাবলম্ভী আসবে এবং পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This