শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় শিশু নিহত

গাইবান্ধা প্রতিনিধি
ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর কাভার্ডভ্যানের চাপায় আলেয়া (৩) নামে একটি শিশু নিহত হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহমুদ সেনাবাহিনীতে চাকরি করেন।
শিশুটির দাদা শাহজাহান মিয়া বলেন, দুপুরে স্বামী মাহামুদ মিয়ার কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার জন্য আলেয়াকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে পলাশবাড়ী আলহামরা বাস কাউন্টারে যাচ্ছিলেন তার মা। পথে ঢোলভাঙ্গা বাজারের কাছে বেপরোয়া গতির আরেকটি ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় আলেয়া। এসময় গাইবান্ধাগামী একটি কাভার্ডভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This