শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়নের গুলিয়াকৃষ্ণপুর গ্রামে আলমগীর হোসেন এর মালিকানাধীন ৫৫ শতক পরিমাণের পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছে। এমতাবস্থায় গত ২৬শে এপ্রিল শনিবার দিবাগত গভীররাতে শত্রুতামূলক ভাবে উক্ত পুকুরে বিষ প্রয়োগ করে। এতে বর্তমান বাজার মূল্যে তার আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে আজ রোববার নন্দীগ্রাম থানায় ভুক্তভোগী আলমগীর হোসেন বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, বিবাদী আতোয়ার হোসেন ওরফে কলম (৪২) এর সহিত বেশ কিছুদিন আগে থেকে জায়গা জমি ও পারিবারিক বিষয় নিয়ে আমার বিরোধ চলে আসছে। সেই রেষ ধরে আমার পুকুরে আতোয়ার হোসেনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন আমার পুকুরে বিষ প্রয়োগ করে বলে আমার মনে হয়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অর্ন্তগত কুমিড়া পন্ডিত পুকুর ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এস.আই শফিউদ্দিন এর সঙ্গে কথা বললে তিনি বলেন, পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে অভিযোগের খবর পেয়েছি, সরোজমিনে গিয়ে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল হোসেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This