শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে শিশু ধর্ষন, ধর্ষক গ্রেফতার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে শিশু (৯) ধর্ষনের অভিযোগে করা মামলায় থানা পুলিশ এক ধর্ষককে গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ আইনে একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহারে জানা গেছে, গত ২০ এপ্রিল বিকেলে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিঘারণ গ্রামের বড় জুম্মা পাড়ার জনৈক ব্যক্তির শিশু কন্যা (৯) কে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী নেপিয়ার ঘাস ক্ষেতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিবেশি নজরুল ইসলাম (৫০) ধর্ষন করে। সন্ধায় শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করে তার মাকে সব জানালে ঘটনাটি জানাজানি হয়। এরপর ধর্ষক ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকে। ওইদিন রাতে শিশু অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হলে এক সপ্তাহ পর পুলিশ গত ২৬ এপ্রিল রাতে ধর্ষক নজরুল ইসলামকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ মো. আ. ওয়াদুদ জানান, এ ঘটনায় ওই শিশুটির পরিবারকে থানায় নিয়ে এসে তার মাকে বাদি করে গত ২৬ এপ্রিল রাতে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ আইনে একটি মামলা দায়ের করা হয়। আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This