শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে আধুনিক পদ্ধতিতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর প্রতিনিধি
শহরের মাতাসাগরস্থ লালুপাড়া পালকীয় কেন্দ্র মিলনায়তনে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং পিসিভি প্রকল্পের আওতায় শিশুশ্রম পরিবারের নারী সদস্যদের নিয়ে দুই দিন ব্যাপী আধুনিক পদ্ধতিতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজের সার্বিক তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে গাভী পালন বিষয় প্রশিক্ষণ দিতে গিয়ে জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, সঠিকভাবে গাভী পালনের মাধ্যমে যেমন নারী ক্ষমতায়ন বৃদ্ধি পাবে অপরদিকে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবে গাভী পালনে আধুনিক পদ্ধতির সঠিক ব্যবহার করে একটি গাভীকে দিয়ে অনেকগুলো গাভী পালন করা সম্ভব হবে। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ বলেন, এই গাভী পালন প্রশিক্ষণে শিশুশ্রম পরিবারে ৪৪জন উপকারভোগী সদস্য প্রশিক্ষণ পেলে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতার তাদেরকে বিনামূল্যে গাভী প্রধান করা হবে। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন এই প্রকল্পের মাধ্যমি ৫টি শর্ত সাপেক্ষে শিশুশ্রম পরিবারের সদস্যদের সহযোগিতা করছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This