শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি আব্দুল হাই ও সম্পাদক মাসুদ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মালদাহপট্টিস্থ মুক্তিযোদ্ধা পাঠাগারের হলরুমে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সভা-২০২৫ ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার কবি আব্দুল হাই এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি মাসুদ মুস্তাফিজ। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ কবি আব্দুর রাজ্জাক কাঞ্চন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি কাশী কুমার দাস ঝন্টু, সাংগঠনিক সম্পাদক কবি নিরঞ্জন হীরা।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মো. আব্দুল হাই, সহ-সভাপতি কাশী কুমার দাস ঝন্টু, সাধারণ সম্পাদক কবি মাসুদ মুস্তাফিজ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক কাঞ্চন, কোষাধ্যক্ষ ইয়াসমিন আরা রানু, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন হীরা, প্রচার সম্পাদক মো. মজেল উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য স্বরূপ বকসী বাচ্চু, মোজাম্মেল বিশ্বাস, লায়লা চৌধূরী, জিনাত রহমান, রুবি আফরোজ ও মো. কামরুজ্জামান গোপন। সভাপতির বক্তব্যে কবি মো. আব্দুল হাই বলেন, সংগঠনকে গতিশীল ও বেগবান করতে নব-নির্বাচিত কমিটির সদস্যরা অগ্রণী ভূমিকা রাখবে। তারা সৃজনশীল সাহিত্য চর্চার প্লাটফর্ম হিসেবে উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদকে একটি মডেল সাহিত্য সংগঠন হিসেবে গড়ে তুলবে বলে আমাদের বিশ্বাস। সাধারণ সভার শুরুতে মরহুম কবি আখতারুল আলম বুলু, কবি ইতি ইব্রাহিম ও কবি আমজাদ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনসহ শোক প্রস্তাব গ্রহন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This