শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, সাথে থাকা ছেলে আহত

হিলি প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তালিম (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে সন্তান আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আজ রবিবার দুপুরে জেলার বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির সাব ইনস্পেক্টর তাজরুল ইসলাম।
পুলিশ জানায়,পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করে যাবার সময় বসুন্ধরা এলাকা পৌঁছালে রেললাইন পার হবার সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের ধাক্কা লেগে ছিঁটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী সন্তানটি আহত হয়। তারা শহর থেকে ঔষধ কিনে নিয়ে বাসায় ফিরছিলেন। তিনি বিরামপুরে শহরে হাজারদাগ এলাকায় ঘরজামাই থাকতেন দীর্ঘদিন থেকে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This