বোচাগঞ্জে নাফানগর ইউপির বাজেট ঘোষনা


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১ কোটি ৯৫ লক্ষ ৫২হাজার ১শত ৪৪ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে।
আজ বুধবার বেলা ১২টায় নাফানগর ইউনিয়নের হল রুমে ইউপি চেয়ারম্যান মো. শাহনেওয়াজ পারভেজ শাহান এর সভাপতিত্বে ইউপি সচীব মো. রাসেল হোসেন তালুকদার উক্ত বাজেট ঘোষনা করেন। ইউনিয়নের সুধীজন ও আপামর জনসাধারণের উপস্থিতে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১ কোটি ৯৫ লক্ষ ৫২হাজার ১শত ৪৪ টাকা খোলা বাজেট ঘোষনা করা হয়। এসময় ইউপি হিসাব রক্ষক ফটিক চন্দ্র রায়, ইউপি সদস্য মো. নবাব আলী, মো. আব্দুস সাত্তার, মো. আসাদুজ্জামান আসাদ, মো. গোলাম মোস্তফা, মোছা. কাশমিরা বেগম, বিউটি বেগম, নুরুফা বেগমসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
