শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা মিঠুর অশ্রুসিক্ত বিদায়

গাইবান্ধা প্রতিনিধি
বন্ধু-স্বজন-শুভাকাঙ্খীসহ সর্বস্তরের মানুষের চোখের জলে চিরবিদায় নিলেন নব্বইয়ের স্বৈচারচার বিরোধী অকুতোভয় ছাত্রনেতা জিএম চৌধুরী মিঠু। তিনি গাইবান্ধা পৌরসভার দুইবারের নির্বাচিত কাউন্সিলর। এছাড়াও তিনি গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি প্রগতিশীল ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
গাইবান্ধা পৌর গোরস্থান জামে মসজিদে শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এতে শহরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাতটায় বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে শেরপুরে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৬বছর। তিনি দুই সন্তানের জনক। অল্প কয়েকদিন আগে তাঁর ক্যান্সার ধরা পড়ে। জিএম চৌধুরী মিঠু গাইবান্ধা শহরের ভিএইড রোডের আব্দুল মজিদ চৌধুরী (যোশেপ চৌধুরীর) দ্বিতীয় ছেলে।
এদিকে, তাঁর মৃত্যুতে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার পক্ষে সভাপতি দেবাশীষ দাশ দেবু, সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, যুগ্ম সম্পাদক কায়সার রহমান রোমেল ও নির্বাহী সদস্য গোলাম রব্বানী মুসা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This