শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে ভূমি মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য নিয়েদিনাজপুরের চিরিরবন্দরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুর ১২ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে একটি র‌্যালী উপজেলা চত্বর ঘুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সবুর, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সামিউন বুশরা, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হোসেন মোহাম্মদ দিনার, উপজেলা সেটেলমেন্ট অফিসার ফরহাদ আহম্মেদ ভুইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS