শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

হিলি প্রতিনিধি
‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহ-২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, প্রাণী সম্পদ সার্জন ডা. মো. মোনতাসির মামুন, সমাজ সেবা অফিসার মো. মাসুদ রানা, মেডিকেল অফিসার মো. হুমায়ন কবির, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফ, নার্স মাহফুজা বেগম সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত পুষ্টি সপ্তাহ-২৫ এর বিষয়ে গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This