শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের জামা না পেয়ে ১২ বছরের শিশুর আত্মহত্যা

হিলি প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ঈদ উপলক্ষে নতুন জামা কিনে না দেওয়ায় অভিমানে নিজ ঘরের বাঁশের স্বরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সুমাইয়া আক্তার নিলা (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার নিলা জামালপুর গ্রামের করিম উদ্দিনের ছোট মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল মতিন। নিহত সুমাইয়া আক্তারের মামা শওকত আলী জানান, আমার ভগ্নীপতী দীর্ঘদিন থেকে অসুস্থ। তার দুই ছেলেই সংসারের যাবতীয় খরচ বহন করেন। আমার ভাগ্নেরা ঈদে বাড়িতে এসে ভাগ্নিকে নতুন কাপড় কিনে দেওয়ার কথা ছিল। কিন্তু সে নতুন কাপড়ের জন্য অভিমানে আত্মহত্যা করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে সুমাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। তবে নতুন জামা কিনে না দেওয়ার অভিমানে সুমাইয়া আত্মহত্যা করেছে বলে শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু দায়ের করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This