শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে প্রবীণ কল্যাণ সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রবীণ কল্যাণ সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শাহ মো. রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে অবসর প্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মকলেছুর রহমান নির্বাচিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা প্রর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের কার্যলয়ে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে সহকারী অধ্যাপক (অব.) শাহ ইলিয়াছুর রহমান, কোষাধক্ষ্য পদে আবু হানিফ সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আজিজুল হক সরকার, নির্বাহী সদস্য পদে আব্দুস সালাম-১ ও ভূপেন্দ্র নাথ রায়।
নির্বাচন কমিশনার হিসেবে ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সোহেল রানা এই ফলাফল নিশ্চিত করেন। তিনি বলেন, প্রবীণ কল্যান সংঘের সাত সদস্যের নির্বাহী কমিটির মধ্যে ৬টি পদে একাধীক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। শুধুমাত্র সাধারন সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় এই পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ৫৫টি ভোটের মধ্যে ৩১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মকলেছুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান হিটলার পেয়েছেন ২৪ ভোট। এই কমিটি দুই বছর কমিটি পরিচালনা করবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This