শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে জেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
‘দুধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’ এবারের এই প্রতিপাদ্যকে সামনের রেখে আজ রবিবার জেলা প্রানি সম্পদ দপ্তর দিনাজপুর এর আয়োজনে এবং প্রানি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানি সম্পদ অধিদপ্তর বাংলাদেশ মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রালয় এর সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রসাশক কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিশু একাডেমি অডেটোরিয়ামে আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‌্যালীর নেতৃত্ব দেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ সচিব মো. রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও জেলা প্রানি সম্পদ কর্মকতা ডা. মো. আব্দুর রহিম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রানি সম্পদ কর্মকতা ডা. মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বাংলাদেশে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমান ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র দিনাজপুরের উপ-পরিচালক ডা. মাহাফুজা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপ-জেলা প্রানি সম্পদ কর্মকতা মোছা. শাহীনা বেগম। “দুধের অপার শক্তিতে মেতে উঠি এক সাথে”- শীর্ষক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফুলবাড়ী উপজেলা প্রানি সম্পদ কর্মকতা কৃষিবিদ ডা. সারওয়ার হাসান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চিরিরবন্দর উপজেলা প্রানি সম্পদ কর্মকতা রায়হান আলী। আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক উপ-সচিব মো. রিয়াজ উদ্দিন বলেন, দুধ একটি উন্নতমানের খাদ্য হলেও অর্থনৈতিক চাবিকাঠি। আজকের এই দিবস পালনের মধ্য দিয়ে আমাদের উদ্দেশ্য হলো দুধ ও দুগ্ধজাত পণ্যকে নিরাপদ পুষ্টির অন্যতম উৎস্য হিসেবে সকল মহলে জনপ্রিয় করা। পাশাপাশি খামারি ও কৃষককে উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং ডেইরী শিল্পায়ন ত্বরান্বিত করা। অনুষ্ঠানে জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষ্ণা সহ সকল উপজেলা প্রানি সম্পদ কর্মকতা বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দিবসকে সামনে রেখে বিভিন্ন স্কুলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। এছাড়া সরকারী শিশু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানোর কর্মসূচি দিন ব্যাপী পালিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This