সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২৪-২০২৫ অর্থবছরে জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত সেমিনারে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, আধুনিক সভ্যতার যুগে প্লাষ্টিক এর তৈরী পণ্য সামগ্রীর কাছে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যগতভাবে গ্রামীন শিল্প। প্রতিযোগিতায় ঠিকতে না পেরে বাব দাদার আমলের পেশা ছেড়ে দিচ্ছেন অনেকে। হারিয়ে যাচ্ছে কামার কুমার, বাশ বেত, জুতা মেরামতকারী, নকশী কাথা, লোকজ শিল্পী।
তিনি বলেন, পারিবারিক পেশা ধরে রাখতে গ্রামীন শিল্পী দের পাশে দাড়িয়েছে জেলা সমাজ সেবা অধিদপ্তর। পৃষ্ঠপোষকতার ও পরিকল্পিত উদ্যোগের অভাবে বিলুপ্ত হতে চলেছে গ্রামীন শিল্প।এদের অর্থনীতির মুল শ্রোতধারায় প্রতিষ্ঠিত করতে নেওয়া হয়েছে প্রশিক্ষন, উৎপাদিত পণ্যের বাজারজাত করন। মুলধন হিসেবে অর্থ প্রদান করা হবে।
আজ সকালে জেলা সমাজ সেবা কার্যালয় মিলনায়তনে সেমিনাওে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, রংপুর বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. হেলাল উদ্দিন ভুঞা,জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুল মতিন, জিয়া হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারী এ কে এম আজাদ প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This