শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এক্ষুনি সময়’ – এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকালে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক মো সাবেত আলী বেলুন উড়িয়ে এ দিবসের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার শুরুতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও টিভিসি প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। পঞ্চগড়
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং পঞ্চগড় সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. সাফায়েত হোসেন । আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This