বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের মূল শক্তি হচ্ছে সম্প্রীতির শক্তি- দিনাজপুরে আনসার ভিডিপি মহাপরিচালক

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র । আর বাংলাদেশের মূল শক্তি হচ্ছে সম্প্রীতির শক্তি। বাঁকী সবার সাথে যে সম্প্রীতির বন্ধন, সেই বন্ধনকে আরো জোরালো করতে হবে। আনসার ভিডিপির কোন সদস্যের মধ্যে যেন ঘৃনা, হিংসা, বিদ্বেষ কাজ না করে। আশা করি, দিনাজপুর জেলায় যে সম্প্রীতির দৃষ্টান্ত আছে, তা আগামীতেও অব্যাহত থাকবে। আগামীতে উন্নয়নকে এগিয়ে নিতে হলে এই চেতনা ধারণ করতে হবে।
আজ বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুরের আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (সাঁওতাল) সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান।
আলোচনা শেষে প্রশিক্ষনে অংশগ্রহণকারী বীরগঞ্জ ও বিরামপুর উপজেলার আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মোট ১২৮ জন নারী-পুরুষকে সনদ ও পুরস্কার প্রদান করেন মহাপরিচালক। এরপর দিনাজপুর আনসার ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চলমান তিনটি ক্যাটাগরির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন মহাপরিচালক।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This