বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পানিতে ডুবে শাফায়েত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাফায়াত ওই এলাকার আরিফুজ্জামান এর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাফায়াত আজ সকালে সবার অজান্তে বাড়ির পাশের ছোট একটি পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রেজয়ানুল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।
হাড়িভাষা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This