বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু

গাইবান্ধা প্রতিনিধি
জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ শুরু হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ বুধবার গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। গণপূর্ত বিভাগ এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে।
নির্মাণ কাজের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, জুলাইয়ের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।
আনানুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This