শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

 

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে পাঁচবিবি- কামদিয়া সড়কের কুসুম্বা ইউনিয়নের সোনাকুল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রামের বিষা মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিহত সিরাজুল ইসলাম বাড়ী থেকে ভ্যান নিয়ে বের হোন। দুপুরের দিকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় সোনাকুল নামকস্থানে পৌঁছালে পাঁচবিবিগামী একটি ট্রাক ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসারইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘাতক ট্রাক শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This