

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে অরাজনৈতিক ইসলামী সংগঠন আঞ্জুমান ইত্তেহাদুল উলামা এর ইসলামী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে পৌর শহরের নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদে সেমিনার এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজিত সেমিনারের মূল বিষয়বস্তু ছিল কুরআন সুন্নাহর আলোকে হক ও বাতিলের পরিচয় এবং ভ্রান্ত মতবাদের পর্যালোচনা।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আবু মুসা মুহাম্মদ।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট মুহাদ্দিস লেখক ও গবেষক মুফতী শফি কাসেমী। এ সময় তিনি সমাজের বিভিন্ন ভ্রান্ত মতবাদ নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
তিনি বলেন, এক শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কোরআন হাদিস থেকে দূরে রাখার জন্য চক্রান্ত শুরু করেছে। মূলত এই চক্রান্ত তাদের নয়, এটি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এ বিষয়ে তিনি স্থানীয় ওলামায়ে কেরামদের সচেতন থাকার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার সভাপতি মুফতী নাজিবুল্লাহ, সহ-সভাপতি মুফতী সিরাজুল ইসলাম কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুশফিকুর রহমান, ফেকহী বিষয়ক সম্পাদক মুফতী নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মুফতী আবরারুল হক আল মাদানী, অর্থ সম্পাদ মাওলানা হাবিবুল মুরসালিন, সহ-অর্থ সম্পাদক মাওলানা কারী শামীম হোসাইন, সহ-অর্থ সম্পাদক হাফেজ মাওলানা তাসলিমুল হক সিদ্দিকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
