

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। আজ রোববার বেলা ১১টার দিকে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় সরকারি ওষুধ সাধারণ রোগিদের না দেওয়ার অপরাধে তিনি দুইজনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।
তারা হলেন, উপ-সহাকরী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা.জিল্লুর রহমান।
জানা যায়, বেলা ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে আসেন। তাৎক্ষনিক একজন কুকুরের কামড়ে আহত এক রোগির সাথে তার দেখা হয়। তিনি ওই রোগির কাছে জানতে চান জলাতঙ্কের ভ্যাকসিন কোথায় পেলেন। পরে ওই রোগী মন্ত্রীকে জানান, ১ হাজার ৩০ টাকা দিয়ে বাহির থেকে কিনে আসছেন।
পরে মন্ত্রী হাসপাতাল তত্বাবধায়কের কাছের জানতে চান, সরকারি ভ্যাকসিন হাসপাতালে থেকেও কেন সরবরাহ করা হয় না।
রোগীর স্বজনরা জানায়, সকালে এক নারীকে কুকুর কামড় দেয়। পরে ওই নারী ভ্যাকসিন দিতে হাসপাতালে আসেন। এসময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই। বাহির থেকে কিনতে আনতে হবে। তাই তারা বাহির থেকে কিনে আনেন। তাৎক্ষনিক স্বাস্থ্য মন্ত্রী হাসাপাতালে উপস্থিত হন।
