

নিজস্ব প্রতিবেদক
ওয়ালটন প্লাজা দিনাজপুরের ফুলবাড়ী শাখার গ্রাহকের মৃত্যুতে কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালা অনুসারে গ্রাহকের নমিনিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুর ৩টায় পৌর শহরের ওয়ালটন প্লাজায় পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার শেরপুর ডাঙাপাড়া গ্রামের গ্রাহক লুৎফা বেগমের নমিনি তার স্বামী মো. তোফাজ্জল হোসেনকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিভিশন-১০ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার রাজিব ফেরদৌস, সৈয়দপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মো. তৌফিকুর রহমান সুমেল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. আজিজুল ইসলাম। এছাড়াও ওয়ালটন প্লাজা ফুলবাড়ী শাখার ম্যানেজার মো. আল মামুন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়ালটন প্লাজা ফুলবাড়ী শাখার ম্যানেজার মো. আল মামুন জানান, ওয়ালটন সবসময় গ্রাহকদের বিশেষ সুবিধা দিয়ে থাকে। সেই আলোকে কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালা অনুযায়ী কিস্তিতে পণ্য কিনে কোন ক্রেতা কিস্তি চলমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে তার মনোনীত নমিনিকে ওয়ালটনের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হয়। আমাদের গ্রাহক লুৎফা বেগম মৃত্যুবরণ করায় তার স্বামী তোফাজ্জল হোসেনকে ওয়ালটনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার মাধ্যমে ওয়ালটনের প্রতি গ্রাহকের আস্থা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
