×

দিনাজপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান

দিনাজপুর প্রতিনিধি
পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর উদ্যোগে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সদর উপজেলার ভবাইনগর নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ২টি যানবাহনের বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানা আদায়সহ ৪টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।